লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ৯টি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার ল্যাপটপ চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। গতকাল ভোরে এ চুরির ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কার্যকর ভূমিকা রাখবে।