মৌলভীবাজারে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

মৌলভীবাজারের রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বদিউজ্জামান (৪০) ও মিশু বেগম (৩০)। তারা সবাই রাজশাহীর বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ৩/৪টি পরিবারের সদস্যরা মিলে মৌলভীবাজারের বড়লেখা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেন একটি মাইক্রোবাস নিয়ে। পথে রাজনগর এলাকায় গোবিন্দবাটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন মারা যায়। ৯জন আহত হন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।