ঈদের ছুটির পর জেরুজালেমে নিয়মিত মুসল্লিদের জন্য আল আকসা মসজিদ খুলে দেয়া হবে। মঙ্গলবার মসজিদ ওয়াকফ কমিটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।
এএফপি জানায়, ফিলিস্তিন এবং ইসরায়েল দুই দেশেই করোনার সংক্রমণ ঘটায় দুই মাস ধরে আল আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছিল।
মসজিদ ওয়াকফ কমিটির বিবৃতিতে জানানো হয়, ঈদের ছুটির পর পবিত্র আল আকসা মসজিদের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
সৌদি আরবের মক্কার কা'বা শরীফ, মদিনার মসজিদে নববীর পর ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হিসেবে দেখা হয় জেরুজারেলেমের এই মসজিদটিকে।
ফিলিস্তিনের জেরুজালেমের বিশাল অংশ দখল করে আছে ইসরায়েল। আল আকসা মসজিদের পশ্চিম দেয়াল দেশটি নিয়ন্ত্রণে। সেটিকে ইহুদিরা নিজেদের পবিত্র স্থান মনে করে।
এর মধ্যে ইসরায়েলে সাড়ে ১৬ হাজারের বেশি মানুষ করোনায়া আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ২৭৭ জন। আর ফিলিস্তিনে আক্রান্ত হয়েছেন ৪০০ এর মতো ব্যক্তি। এর মধ্যে মারা গেছেন দুইজন।