গত ২৪ ঘণ্টায় সোনারগাঁ থানার ১০ পুলিশ সদস্যসহ ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সোনারগাঁয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১১৪ জন। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা গত সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গত ২৪ ঘন্টায় ৩৭ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সোনারগাঁ থানার ১০ পুলিশ সদস্যসহ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে পাঁচ, পিরোজপুর ইউনিয়নে দুই, সাদিপুর ইউনিয়নে এক, সনমান্দিরে চার ও সোনালী ব্যাংক সোনারগাঁ শাখার একজন।