এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো.ফরহাদ হোসেন সংগ্রাম।
বুধবার জেলার নাসিরনগর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই ঈদ উপহার তুলে দেন তিনি।
এ সময় সংগ্রাম বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। আপনাদের কারও ত্রাণের দরকার হলে উপজেলা প্রশাসনকে জানাবেন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, সবাই সচেতন থাকবেন, নিরাপদে থাকবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, অফিসার ইনচার্জ সাজেদুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী।