ঝিনাইদহে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ঘরের উপর গাছ পড়ে নাদেরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন নিহতের স্বামীসহ আরও কয়েজন। বুধবার রাতে সদর উপজেলার হলিধানী গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাদেরা বেগম হলিধানী গ্রামের বুদোই মন্ডলের স্ত্রী।
ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, রাতে স্বামী বুদোই মন্ডল ও স্ত্রী নাদেরা বেগম ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘরের পাশে শতবর্ষী একটি বটগাছ উপড়ে তাদের ঘরের উপর পড়ে। এতে স্ত্রী নাদেরা বেগম ঘটনাস্থলে মারা যান। আটকা পড়ে আহত হন স্বামী বুদোই মন্ডল।
খবর পেয়ে সকালে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করেন।