রমজান মাসের ইবাদত বন্দেগি শেষে বিশ্বের অনেক দেশে রবিবার অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাস মহামারির কারণে অনেকটাই রং হারিয়েছে এবারের ঈদ। ঈদের মাঠেও লক্ষ্য করা গেছে সামাজিক দূরত্ব ও মাস্ক পরার বিধি নিষেধ। বার্তা সংস্থার এএফপি’র ছবিতে কয়েকটি দেশের ঈদ উদ্যাপনে এমনই দৃশ্যই চোখে পড়েছে।
সৌদি আরবের মক্কার ঈদ জামাত। মাত্র কয়েকজনের উপস্থিতি। ঈদ উপলক্ষে যাতে দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আরও বেড়ে না যায় সে জন্য পাঁচ দিনের কারফিউ জারি করা হয়েছে। জনসাধারণকে ঘরে ঈদের নামাজ পড়তে বলা হয়েছে। মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদিও সবচেয়ে বেশি করোনায় জর্জরিত।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভার একটি ঈদ জামাত। করোনাভাইরাসের ভয়ে ঈদের নামাজে সামাজিক দূরত্বের মানার বিষয়টি স্পষ্ট।
পাকিস্তানের রাওয়ালপিন্ডির ঈদগাহ দরবার শরিফে ঈদের জামাত। সামাজিক দূরত্ব মেনে হয়েছে নামাজ।
জেরুজালেমে আল-আকসা মসজিদ কমপ্লেক্সের বাইরে ফিলিস্তিনিদের ঈদের জামাত। ইসরায়েলি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঈদের নামাজ আদায় করতে হয় তাদের।
সামাজিক দূরত্ব ও মাস্ক পরে ঈদের নামাজ পড়ছেন থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশের মুসল্লিরা।
ঈদের জামাতে ইরানের নারীরা।
ঘরে ঈদের নামাজ পড়ছেন সংযুক্ত আরব আমিরাতে শারজাহর বাসিন্দারা।
ঈদের নামাজের পর স্বজনদের কবর জিয়ারত। ছবিটি ইন্দোনেশিয়ার।
করোনায়ও ঈদ আনন্দ থেমে নেই সিরিয়ার বাস্তুহারা শিশুদের।
ঈদ উপলক্ষে সৌদি নারীদের কেনাকাটা।