নোবেলের বিয়ের গুঞ্জন!

বেশ কিছুদিন ধরেই বিতর্কিত হয়ে আসছেন নোবেল। দেশের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কিত হওয়ার কয়েক দিনের মাথায় তাকে ডেকে পাঠিয়েছিল র‌্যাব। এরপর প্রকাশ্যে ক্ষমাও চান তিনি। সেই রেশ কাটতে না কাটতেই নোবেলের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের বিয়ের কাবিন নামার ছবির পাশাপাশি একজন মেয়ের সঙ্গে ছবি ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, ৭ মাস আগে গোপনে বিয়ে করেছেন নোবেল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কাবিননামায় দেখা গেছে, ৫ লাখ টাকা দেনমোহরে ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিল নামের এক মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নোবেল।

বর্তমানে সেই মেহরুবা সালসাবিলকে নিয়ে রাজধানীর নিকেতন এলাকার একটি ফ্ল্যাটে থাকেন নোবেল। এদিকে গণমাধ্যমে নাম প্রকাশ না করার শর্তে নোবেলের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, মেহরুবা সালসাবিলের সঙ্গে এটি নোবেলের তৃতীয় বিয়ে। এর আগে রিমি নামের একটি মেয়ের সঙ্গে সংসার শুরু করেছিলেন নোবেল। তবে মতের অমিল হওয়ার সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। রিমিই ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্মীয় সঙ্গেও সংসার শুরু করেছিলেন নোবেল তবে সেই সম্পর্কেও বিচ্ছেদ ঘটে।

এর আগে কথিত এক প্রেমিকা কর্তৃক নিজের নগ্ন ছবি ফাঁস হওয়াকে কেন্দ্র করেও বিতর্কিত হয়েছিলেন নোবেল। এ ছাড়া গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগও উঠেছিল নোবেলের বিরুদ্ধে। যদিও পরে এব্যাপারে কোন মামলা হয়নি সে সময়।