করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৭০)।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
গোলাম মোস্তফা বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের খলিলের মোড় এলাকার বাসিন্দা
ঈশ্বরদীর এস এম স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করে সীমিত পরিসরে জানাজা শেষে রহিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাসদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু জানান, গোলাম মোস্তফা বাচ্চু গত ৫ মে কিডনি, হার্ট, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
গত ১১ মে রাতে করোনা নমুনা পরীক্ষা করা হলে তার ফল পজিটিভ আসে। পরে তাকে ঢাকা কুর্মিটোলা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।