টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধে সরকারের কাছে সহযোগিতা চেয়ে বিবৃতি দিয়েছেন পরিবহন নেতারা।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃকিকে এ দাবি জানান।
তারা গণপরিবহন চালুর ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান।
বিবৃতিতে পরিবহন নেতারা বলেন, সড়ক পরিবহনে চাঁদাবাজি পরিবহন খাতকে বিশৃঙ্খল করে তুলেছে। রবিবার গণপরিবহন চালু হওয়ার সময় থেকে টার্মিনালে, সড়কে বা অন্য কোথাও চাঁদা উত্তোলন করা যাবে না। শুধু সরকার অনুমোদিত নিজ নিজ গঠনতন্ত্রের বিধান অনুযায়ী নিজ নিজ মালিক ও শ্রমিক সংগঠনের সদস্যদের কাছ থেকে নিজ নিজ অফিসে চাঁদা সংগ্রহ করা যাবে।
এর ব্যত্যয় হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনগুলোর নেতারা।