করোনায় ঈশ্বরদী জাসদের সভাপতি বাচ্চুর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক জিএস মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৭০)।

গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গোলাম মোস্তফা বাচ্চু ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের খলিলের মোড় এলাকার বাসিন্দা ছিলেন। ঈশ্বরদীর এস এম স্কুল মাঠে জানাজা শেষে গতকাল বৃহস্পতিবার রহিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। জাসদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক রশিদুল আলম বাবু জানান, গোলাম মোস্তফা বাচ্চু ৫ মে কিডনি, হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগ নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ১১ মে রাতে করোনা নমুনা পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে।