করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আব্দুল জলিল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার হাসপাতালটির আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাকিবুল আলম জানান, বৃহস্পতিবার রাত আড়াইটায় শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। গত তিন দিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পরিবার জানায়। তার বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোরে।
তার করোনা হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে ৫ দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করছি। এরপর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪ জন। এর মধ্যে ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত জেলায় ১৪৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।