গ্রামের অতি চালাক মানুষ আখম হাসান, সবাই আড়ালে তাকে ‘শিয়াল নাজিম’ বলে ডাকে। তার কাজ হচ্ছে, বিদেশে লোক পাঠানো।
হাসান খেয়াল করে দেখেছে, ইংরেজি শুনলে গ্রামের মানুষ একটু অন্য চোখে তাকায়। সে নিজে শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলার জন্য বলে। কিন্তু নিজেই ভুল উচ্চারণ ও ব্যাকরণে ইংরেজি বলে। ট্রাভেল এজেন্সিকে শক্তিশালি করার জন্য ইংরেজি জানা এক তরুণীকে অফিসে নিয়োগ দেয়। এই নিয়োগকে কেন্দ্র করে বাড়িতে শুরু হয় অশান্তি। বাড়তি ঝামেলা হিসেবে পরদিন থেকে তার বউ নিখোঁজ। এখন কী হবে?
এমন কাহিনীর সঙ্গে পারিবারিক বার্তা নিয়ে নির্মিত কমেডি নাটক ‘বউ নিখোঁজ’।
নাটকটিতে আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, নেহা সাহরিয়া, মাসুদ রানা মিঠু, অনামিকা জুথি, সুজিত বিশ্বাস, ধনু মিয়াসহ অনেকে।
‘বউ নিখোঁজ’ রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনা দীপু হাজরা। শনিবার দুপুর ১২টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটির প্রিমিয়ার হবে।