বগুড়ায় চিকিৎসক-পুলিশ-কারারক্ষীসহ আরও ১৮ জন আক্রান্ত

বগুড়ায় নতুন করে আরও ১৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, ২জন পুলিশ কনস্টেবল ও ৫জন কারারক্ষী রয়েছেন। 

শুক্রবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮৮টি। এর মধ্যে বগুড়ার ১৮০টির মধ্যে পজিটিভ ১৮টি। সিরাজগঞ্জের ৬টির মধ্যে পজিটিভ ১টি ও গাইবান্ধার ২টির মধ্যে পজিটিভ ২টি।

বগুড়ার ১৮ জনের মধ্যে সদর উপজেলায় ১৫ জন এবং শাজাহানপুর, সারিয়াকান্দি ও দুপচাঁচিয়া উপজেলায় ১জন করে আক্রান্ত হয়েছেন। 

এ নিয়ে বগুড়া জেলায় মোট আক্রান্ত দাঁড়ালো ২৯৩জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯জন। অন্যরা চিকিৎসাধীন।