ক্রিকেটারদের অর্ধেক বেতন কাটল উইন্ডিজ

ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে সম্ভবত সবার শেষে সিদ্ধান্তটি নিল উইন্ডিজ। যদিও টেস্ট খেলুড়েদের মধ্যে খুব বেশি বোর্ড তাদের স্টাফদের বেতন কর্তন করেনি। গুটিকয়েকদের তালিকায় যোগ হলো উইন্ডিজ। ১ জুলাই থেকে বোর্ডের অধীনে থাকা সবার বা সব কিছুতে অর্ধেক পারিশ্রমিক বা অর্থ খরচের ঘোষণা দিয়েছে ক্রিকেট উইন্ডিজ।

করোনাভাইরাসে খেলা বন্ধ হলেও শুরু থেকেই ক্রিকেটার এবং স্টাফদের পুরো পারিশ্রমিক দিয়ে আসছিল সিডব্লিউসি। ক্যারিবিয়ান অঞ্চলজুড়ে সব ক্রিকেট কাঠামোতে পুরো ব্যয়ও বহাল ছিল। কিন্তু গত দু’মাসে কোনো রকম আন্তর্জাতিক ম্যাচ না থাকায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো উইন্ডিজ ক্রিকেট। এক বিবৃতিতে ক্রিকেটারসহ সব অংশীদারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা। তবে তারা আশা করছে এই অবস্থা খুব বেশিদিন থাকবে না। ইন্টারনেট।