নারায়ণগঞ্জের রূপগঞ্জে জ¦র ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া নুরুল ইসলাম (৬৫) নামে সেই বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন। গতকাল শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
সাঈদ আল মামুন জানান, গত বুধবার জ¦র ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন নুরুল ইসলাম। পরদিন তার নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু রিপোর্ট পাওয়ার আগেই গত শুক্রবার সকালে তিনি মারা যান। এর আগে তাকে পরিবারের লোকজন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যান। কিন্তু করোনা আক্রান্ত না হওয়ায় হাসপাতাল কর্র্তৃপক্ষ তাকে ভর্তি করেনি।
স্বাস্থ্য কর্মকর্তা সাঈদ আল মামুন আরও জানান, করোনায় নুরুল ইসলামকে নিয়ে রূপগঞ্জে পাঁচজনের মৃত্যু হয়েছে। উপজেলায় এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৬১ জন।