ফটিকছড়ি থানার আটজন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিন।
তিনি বলেন, ফটিকছড়ি থানার আটজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম সিভিল সার্জন কর্তৃক প্রকাশিত রিপোর্টে একই দিনে ফটিকছড়িতে সর্বোচ্চ আটজনের করোনা পজিটিভ রিপোর্ট প্রকাশ করে।
এ পর্যন্ত ফটিকছড়িতে মোট ১৬ জন করোনায় আক্রান্তের রিপোর্ট প্রকাশ করা হয়।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের আপাতত ব্যারাকে আলাদা করে (আইসোলেশনে) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।