চট্টগ্রামে করোনায় আক্রান্ত চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. এহসানুল করিম (৪২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর। 

মৃত ডা. এহসানুল করিম নগরীর বেসরকারি মেরিন সিটি মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কমর্রত ছিলেন।
চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, এক মাস আগে এহসানুল অসুস্থ পড়েন। গত সপ্তাহে করোনার উপসর্গ নিয়ে উনাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া তিনি লিউকেমিয়ায়ও ভুগছিলেন। 

তিনি বলেন, গত ২৯ মে উনার নমুনা নেওয়া হয়।পর দিন ৩০ মে তার করোনা রির্পোট ‘পজিটিভ’ আসে। বুধবার দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়।