নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকসসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বরূপনগর এলাকা থেকে গতকাল বুধবার বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকসসহ আবদুল কাদের (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  লাহারপুর গ্রামে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, গতকাল দুপুরে পুলিশ ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে স্বরূপনগরের একটি বাড়িতে অভিযান চালায়।