মাগুরায় পুলিশ সদস্যসহ আরও ৫ জনের করোনা শনাক্ত

মাগুরায় বৃহস্পতিবার নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ৩৪ জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ জন। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ৪ জনে বাড়ি মাগুরা সদরে।

বাকি ১ জনের বাড়ি শ্রীপুর উপজেলায়। বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ-এর করোনা ইউনিটের পিসিআর ল্যাব থেকে মাগুরা স্বাস্থ্য বিভাগকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, বুধবার মাগুরা থেকে পরীক্ষার জন্য খুলনা মেডিকেলে যে নমুনা পাঠানো হয়েছিলো তার মধ্যে পরীক্ষার ফলাফলে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ৪ জনের বাড়ি মাগুরা সদরে। অপর ১ জনের বাড়ি শ্রীপুর উপজেলায়।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪ জন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন। নতুন আক্রান্ত ৫ জনসহ মোট ১৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের এলাকাগুলো লকডাউন করা হয়েছে।