মা-বাবা-মেয়েকে হত্যা: ৩ দিন পর লাশ উদ্ধার

পাবনার পৌর সদরের দিলালপুর মহল্লার একই পরিবারের তিন সদ্যকে হত্যা করেছে দূর্বৃত্তরা। ওই বাড়ি থেকে বাবা, মা ও মেয়েসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

নিহতরা হলেন, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার (৬০) তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও মেয়ে সানজিদা খাতুন (১৪)।

স্থানীয়রা জানান, এই বাড়ি থেকে পঁচা দুর্গন্ধ বাইরে আসছিল। স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয় তারা। পুলিশ ওই বাড়িতে গিয়ে বাড়ির চারপাশে ঘুরে জানালা দিয়ে ভেতরে মরাদেহ দেখতে পায়।

পাবনা জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ডাকাতির ঘটনা। ডাকাতরা ডাকাতি করে তাদের কুপিয়ে ও শ্বাসরোধে হত্যার পর বাড়ির সব মালামাল লুট করে নিয়ে যায়। 

তবে ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। 

পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য মতে রাজশাহী থেকে অপরাধ কিভাগের বিশেষ টিম ডাকা হয়েছে। তারা আসার পর ওই মৃতদেহ বাইরে আনা হবে বলে জানায় পুলিশ। পাবনার পুলিশ সুপারসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সর্বশেষ তথ্য মতে, বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির মূল ফটকের তালা ভেঙ্গে পুলিশের পাবনা অপরাধ বিভাগের সদস্যরা ভেতরে ভেতরে প্রবেশ করেন। 

দোতলা বাড়িটিতে ওই কৃষি কর্মকর্তা বছর তিন হলো ভাড়া রয়েছেন বলে জানা গেছে। ওই বাড়িতে আর কোনো ভাড়াটিয়া বর্তমানে নেই। বাড়ির মূল মালিক দেশের বাইরে থাকেন বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। 

এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে।

হত্যাকােণ্ডের শিকার আব্দুল জব্বার রাজশাহী কুষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তার স্ত্রী মোছা. ছুম্মা খাতুন গৃহিণী ও তাদের পালিত মেয়ে সানজিদা খাতুন পাবনা কালেক্টটরেট স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ত বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।