নিখোঁজের ১০ ঘণ্টা পর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের পুকুর থেকে দীপ্ত ঘোষ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
দীপ্ত ঘোষ মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টির দিলীপ ঘোষের ছেলে। সে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত থেকে দীপ্ত ঘোষকে পাওয়া যাচ্ছিল না। রাতেই তার বাবা থানায় ডায়েরি করেন। শুক্রবার সকালে দেবেন্দ্র কলেজের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।