বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬০ জনের এবং মারা গেছেন ২ জন। এর মধ্যে ৫ জন শিশু রয়েছে।
শনিবার রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানান।
এদিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪৬জন।
এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাবে ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ১৪জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
২৪ ঘণ্টায় উপজেলা ভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায় সদর উপজেলায় ৫০জন, কাহালুতে ৭ জন, শেরপুরে ২জন এবং শিবগঞ্জ উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২৯জন। এর মধ্যে ৫৩জন সুস্থ হয়েছেন, অন্যরা চিকিৎসাধীন।