ফেনীতে স্বাস্থ্যকর্মীসহ আরও ২৩ জনের করোনা শনাক্ত

ফেনীতে করোনাভাইরাসে স্বাস্থ্যকর্মীসহ আরও ৩২ জন আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে সিভিল সার্জন সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ১০, সোনাগাজীতে ৭, ছাগলনাইয়ায় ৩, ফুলগাজীতে ১ ও পরশুরামের ২ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬৩ জন। এ ছাড়া মারা গেছেন ৪ জন।

স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, সদর উপজেলায় ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন একই পরিবারের।