ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে র্যাব সদস্যসহ আরও ৩০ জনের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫২৫ জন।
রবিবার রাত সাড়ে নয়টায় ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, নতুন করে যে ৩০ জনের করোনাভাইরাস তাদের মধ্যে ফরিদপুর সদরে ১১, বোয়ালমারীতে নয় জন, চরভদ্রাসন চার, নগরকান্দা তিন, মধুখালী দুই এবং ভাঙ্গায় একজন।
তিনি বলেন, ফরিদপুর র্যাব-৮ এর তিন সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া আক্রান্তদের মধ্যে একজন পুনরায় করোনা পজেটিভ হয়েছেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক মাহফুজুর রহমান বুলু জানান, করোনা শনাক্তকরণ ল্যাবে রবিবার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫৩ জনের। এর মধ্যে ফরিদপুরে ৩০ জন, গোপালগঞ্জের আছেন ২১ জন ও রাজবাড়ীর একজন এবং নড়াইল একজন।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত আটজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।