নবাবগঞ্জে করোনায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের কলাকোপা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৯) বছর।

কলাকোপা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ইব্রাহীম খলিল জানান, তৈয়ব আহমেদ ১৯৭৭ সাল থেকে ২০১৬ পর্যন্ত টানা ৩৯ বছর কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।