ভাঙছে মিনিয়াপলিস পুলিশ বিভাগ

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার পর মিনিয়াপলিস সিটি কাউন্সিল স্থানীয় পুলিশ বিভাগ ভেঙে দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন উপায় বের করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত রবিবার কাউন্সিলের ১৩ সদস্যের মধ্যে ৯ জনই শহরটিতে বর্ণবাদের অভিযোগ ওঠা পুলিশি ব্যবস্থায় অর্থ বরাদ্দ বন্ধ করা এবং তা ভেঙে দিয়ে নতুন মডেলের জননিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্তের কথা জানান বলে জানিয়েছে বিবিসি। সিটি কাউন্সিলের সদস্য জেরেমিয়াহ এলিস টুইটবার্তায় বলেন, ‘আমরা মিনিয়াপলিস পুলিশ বিভাগ ভেঙে দেব। এরপর কীভাবে জননিরাপত্তা ও জরুরি প্রয়োজনে সাড়া দেওয়া যায় তা নতুন করে ভেবে দেখব।’

মিনিয়াপলিস সিটি কাউন্সিলের সভাপতি লিসা বেন্ডার সিএনএনকে বলেন, ‘মিনিয়াপলিস শহরে প্রচলিত পুলিশব্যবস্থা ভেঙে দেওয়া এবং সমাজে জননিরাপত্তার নতুন ব্যবস্থা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।