ডিএনসিসির চিরুনি অভিযান, ১৭৫ স্থানে এডিসের লার্ভা

এডিস মশা নিয়ন্ত্রণে ১০ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা চিরুনি অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংশ্লিষ্টদের ভাষ্য, অভিযানের তৃতীয় দিন গতকাল সোমবার নতুন করে ১৭৫টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে। এ ছাড়া আরও সাড়ে ৯ হাজার স্থাপনায় এডিসের বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এ ঘটনায় ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএনসিসি কর্র্তৃপক্ষ জানায়, এদিন ৫৪টি ওয়ার্ডে মোট ১৪ হাজার ৫৩টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়।