রংপুরে তাজহাট থানার ওসিসহ আরও ২১ জনের করোনা শনাক্ত

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ২১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

রংপুরে  নতুন আক্রান্তদের মধ্যে বুড়িরহাটের একজন পুরুষ (৩৫), গঙ্গাচড়ার বড়বিলের একজন পুরুষ (৫০), রংপুর সদরের মমিনপুরের একজন নারী (৩২), কেল্লাবন্দ বাজারের একজন পুরুষ (৩১), নার্সি সুপারভাইজার কোয়াটারের একজন পুরুষ (২৯), মাছুয়াপট্টির একজন পুরুষ (৪৫), কামাল কাছনার একজন পুরুষ (৩১), সর্দারপাড়া ক্যাডেট কলেজ এলাকার একজন পুরুষ (৫৬), তাজহাট থানা পুলিশের ওসি (৪১), আরকে রোড ইসলামবাদের একজন নারী (৪০), শালবনের একজন পুুরুষ (৫৫), জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত একজন পুরুষ (৫৭), মাহিগঞ্জের একজন নারী (৪২), নিউ আদর্শপাড়ার একজন পুরুষ (৪০) রয়েছেন

মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুরে ১৪ জন, গাইবান্ধায় ৩, কুড়িগ্রামের ৩ ও লালমনিরহাটের ১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। নতুন করে আক্রান্ত হওয়া ২১ জনের মধ্যে তিনজন নারী ও আঠারোজন পুরুষ রয়েছে।
 
রংপুর জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায় রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫২ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ২২৯ জন। করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের।