৩ বছর আগে বিয়ে করেছেন মোনালি ঠাকুর!

জি বাংলার গানের অনুষ্ঠানে উপস্থাপক যিশু সেনগুপ্ত একাধিকবার তার ব্যক্তিগত জীবন নিয়ে খুনসুটি করতে গিয়ে ‘সিঙ্গেল’ বলেছেন। মোনালি ঠাকুর নিজে এ বিষয়ে মুখ না খুললেও এতদিন কোথাও বলেননি তিনি বিবাহিত। হঠাৎ টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে বললেন, বিয়ে করেছেন সেই ২০১৭ সালে!

৩৪ বছর বয়সী এই সঙ্গীতশিল্পী সংবাদমাধ্যমের পাশাপাশি মিডিয়ার বন্ধুদেরও এ বিষয়ে কিছু জানাননি। এটি জানার পর তার বন্ধুরা শকড হতে পারেন বলেও মন্তব্য করেছেন তিনি।

মোনালি জানান, তার স্বামী সুইজারল্যান্ডে ব্যবসা করেন। নাম মাইক রিচটা।

‘মাইক আমাকে সুইজারল্যান্ডে বসে প্রপোজ করে। যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল,’ জানিয়ে মোনালি বলেন, ‘২০১৬ সালের বড় দিনে একটি গাছের নিচে প্রস্তাব দেয়ার সঙ্গে সঙ্গে আমি হ্যাঁ বলি।’

এই মুহুর্তে সুইজারল্যান্ডে মাইকের পরিবারের সঙ্গেই রয়েছেন মোনালি।

এর আগে ইনস্টাগ্রামের কয়েকটি ছবিতে মোনালির হাতের আংটি দেখে অনেকেই তার বাগদান হওয়ার বিষয়টি আন্দাজ করেন। কিন্তু বিয়ে পর্যন্ত কেউ ভাবতে পারেননি।