করোনাভাইরাসের নমুনা সংগ্রহে নগরে আরও একটি বুথ চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের ছোটপুলের এমএ সালাম নগর স্বাস্থ্যকেন্দ্রে এ বুথ উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এর আগে নগরে আরও চারটি করোনার নমুনা সংগ্রহের বুথ স্থাপন করেছে চসিক।
গতকাল বুথ উদ্বোধনকালে সিটি মেয়র নাছির বলেন, করোনা শনাক্তের অন্যতম উপায় হচ্ছে টেস্ট। টেস্টের কোনো বিকল্প নেই। তিনি বলেন, এখন পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কোনো অসুস্থ রোগী বেসরকারি হাসপাতালে গেলে তাদের ভর্তি করানো হচ্ছে না। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত চট্টগ্রামের রোগীরা। এটা কোনোভাবেই কাম্য নয়।