প্রতিবারের মতো ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপনের জন্য বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমসের সার্ভার বন্ধ রাখে। এতে আমদানি করা পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট ও পণ্যের পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকায় হিলি স্থলবন্দরে পেঁয়াজসহ বিভিন্ন পণ্যবাহী ৫২টি ট্রাক আটকা পড়ে।
হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম জানান, সার্ভার বন্ধের কারণে পণ্যবাহী ট্রাক বন্দরে ঢুকলেও খালাস করা সম্ভব হচ্ছে না। শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতে পেঁয়াজের মতো পণ্য পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।