বাগেরহাটের মোংলা বন্দরে আসা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজের প্রধান প্রকৌশলী মারা গেছেন। তার নাম ফ্যান হংজি (৪৩)। চীনা নাগরিক ওই প্রকৌশলী গত বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এপিক সেন্ট কিটস’ নামে একটি জাহাজে কর্মরত অবস্থায় স্ট্রোক করে (মস্তিষ্কের রক্তক্ষরণে) মারা যান বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।
মোংলা বন্দর কর্র্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জাহাজে চীনা নাগরিকের মৃত্যুর খবর জানিয়ে বলেন, মারা যাওয়া চীনা নাগরিক ওই প্রকৌশলীর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। ফ্যান হংজি দীর্ঘ সাত মাস ওই জাহাজে কর্মরত ছিলেন।
সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এপিক সেন্ট কিটস’ জ্বালানি গ্যাসের কাঁচামাল নিয়ে গত বুধবার বিকেলে মোংলা বন্দরের বেসক্রিকের ২ নম্বর বয়ায় অবস্থান নেয়।