পটুয়াখালীতে করোনায় শিক্ষকসহ ৩ জনের মৃত্যু

পটুয়াখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুমকির অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুস হাওলাদার (৬৫), কলাপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ উদ্দিন খলিফা ও বাউফলের সালমা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গত শুক্রবার বরিশাল মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক ইউনুস ও গৃহবধূ সালমার মৃত্যু হয়। এ ছাড়া শিক্ষক ফরিদ উদ্দিন খলিফা শুক্রবার রাতে বরিশালের নিজ বাসায় মারা যান। বিষয়টি গতকাল শনিবার সকালে নিশ্চিত করেন পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন। তাদের কভিড-১৯ প্রটোকল অনুযায়ী দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।  জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে চিকিৎসক, পুলিশ ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত শুক্রবার রাতে তাদের রিপোর্ট পজিটিভ আসে।