করোনা পরিস্থিতিতে দায়িত্বে অবহেলার অভিযোগে চিলির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।
আলজাজিরা জানায়, করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা নিয়ে বিতর্ক পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী জেইমি মানালিচকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট পিনেরা।
শনিবার পিনেরা জানান, চিলির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার ‘কঠিন ও মহৎ দায়িত্ব’ পালনে মানালিচের মধ্যে কোনো প্রচেষ্টা ছিল না।
তার পরিবর্তে অস্কার এনরিক প্যারিস নামে এক চিকিৎসক ও গবেষককে চিলির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে প্রতি লাখে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার হিসাবে শীর্ষে চিলি।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৩৫৫, মারা গেছেন ৩ হাজার ১০১ জন।
তবে দেশটির একটি অনুসন্ধানী ওয়েবসাইটে প্রকাশ পায় যে, চিলিতে করোনা সংক্রান্ত মৃতের সংখ্যা ৫ হাজার বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন জেইমি মানালিচ। এ নিয়ে দেশটিতে বিতর্ক শুরু হয়, যার জেরে তাকে পদ থেকে অব্যহতি দেয়া হলো।