অভিনব কায়দায় বাংলাদেশে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা প্রায় সাড়ে ৫ টন চা জব্দ করেছে। গতকাল রবিবার ভোরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাচং এলাকায় এ ঘটনা ঘটে।
৫৫ বিজিবি সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাচং এলাকায় চোরাকারবারিরা বড় পলিথিনের ব্যাগে মুড়িয়ে ভেলায় করে ভারতীয় চা খোয়াই নদী দিয়ে বাংলাদেশে পাচারে চেষ্টা করছিল। এ সময় কমান্ডিং অফিসার লে. কর্নেল এস এন এম সামীউন্নবীর নেতৃত্বে বিজিবির সদস্যরা ওই চা জব্দ করেন।