বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে দোকান মালিক ও জনসাধারণের বিরুদ্ধে ১৮৪টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেয়। বিকেল ৪টার পরে দোকানপাট খোলা রাখা এবং মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে এই সব ব্যক্তিদের জরিমানা করা হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান সকালে এই প্রতিবেদককে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাটবাজারে অভিযান চালিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানপাট বন্ধ না করা এবং মুখে মাস্ক না পরার অভিযোগে ১৮৪টি মামলা করা হয়েছে। সেই সাথে এদের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।