পটুয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত না হলেও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় সদর উপজেলার নন্দকানাই এলাকার আবু জাফর (৬০) ও পৌর শহরের গোরস্থান রোড এলাকার হাসিনা বেগমের (৬৫) মৃত্যু হয়।

অপরদিকে ভোর সাড়ে ছয়টার দিকে টাউন জৈনকাঠী এলাকার নিজ বাড়িতে মমতাজ বেগমের মৃত্যু হয়। মৃত তিনজনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহপঙ্গীর অঅলম শিপন জানান, কভিড-১৯ প্রটোকলে তাদের দাফন দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।  

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তেরে সংখ্যা ১৯৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। আইসোলেশনসহ হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৮ জন।