চট্টগ্রামে আরও ১৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত সোমবার বিআইটিআইডি, চমেক, সিভাসু, চবি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয় ৫৯৯টি।
এদের মধ্যে নগরীর ৭৯ জন উপজেলার ৯২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
বিআইটিআইডি ল্যাবে ২৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে ১৯ জন নগরীর এবং ২৭ জন বিভিন্ন উপজেলার।
গত সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১৩৭টি। এর মধ্যে ৪২ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ৪০ জন নগরীর এবং অপর ২ জন উপজেলার।
একই দিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১৫৫টি। এর মধ্যে নগরীর ৫৯ জনের করোনা পজিটিভ আসে। নগরীর ১৯ এবং উপজেলার ৪০ জন।
অপরদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে ১৪ জন উপজেলার এবং একজন নগরীর।
এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, এই নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা মোট পাঁচ হাজার ৪০৬ জন।
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ৫৬ জন। এই নিয়ে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন, সে হিসেবে এ পর্যন্ত মোট মৃত ব্যক্তির সংখ্যা ১২৪ জন।