ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে প্রমীলা ভেরনীকা গমেজ (৮৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ১৩ জুন শনিবার রাতে গাজীপুর পাগার এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ১৫ জুন মঙ্গলবার সকালে উপজেলার গোল্লা গির্জায় তার সৎকার করা হয়।
মৃত প্রমীলা ভেরনীকা গমেজ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গুরগুলির বাড়ির বালির ডিয়র গ্রামের সিমফম গমেজের স্ত্রী। সে গাজীপুর পাগার এলাকায় থাকতেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে বৃদ্ধের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় প্রমিলা ১০/১২ দিন ধরে সর্দিকাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। ১৩ জুন রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয় । স্বাস্থ্য বিধি মেনে ১৫ জুন মঙ্গলবার সকালে উপজেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টার্ন যুব ঐক্য পরিষদের সৎকার টিমের সভাপতি অনুপম দত্ত নিপুর নেতৃত্বে ধর্মীয় রীতি অনুযায়ী গোল্লা গির্জায় তার মরদেহ সৎকার করা হয়।
মৃতের পরিবারের বরাত দিয়ে অনুপম দত্ত নিপু জানান, মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে মহাখালী হাসপাতালে পাঠানো হয়েছে। ফলাফল এখনো হাতে পায়নি বলে জানান সৎকার টিমের সভাপতি নিপু।