নারায়ণগঞ্জে করোনায় আরও ২জন মারা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৯৯ এ দাঁড়ালো। অপর দিকে আরও ১০৪ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৪ হাজার ২ শত ৯০। বুধবার নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ দেশ রূপান্তরকে জানান, মঙ্গলবার নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪১৮৬ । মোট সুস্থ ১৭৯৭ জন। মোট মৃত্যু ছিলো ৯৭ জন। গত ২৪ ঘন্টায় (১৬ জুন সকাল ৮টা হতে ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ১০৪ জন, মোট আক্রান্ত ৪২৯০ জন। নতুন আরও ৭১ জনসহ মোট সুস্থ ১৮৬৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ৯৯।
নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো আড়াইহাজার উপজেলায় ৩৯৯, বন্দর উপজেলায় ১২৯, সিটি করপোরেশন এলাকায় ১৫৩৬, রূপগঞ্জ উপজেলায় ৭৫৯, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১১৩ ও সোনারগাঁও উপজেলায় ৩৫৪ জন। পুরো জেলায় ৪২৯০ জন।
এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে আড়াইহাজার উপজেলায় ৩, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন এলাকায় ৫৭, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২১, সোনারগাঁও উপজেলায় ১৩ জন। পুরো জেলায় ৯৯ জন। অথ্যাৎ একশ ছুঁইছুঁই।
এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো আড়াইহাজার উপজেলায় ১৯০, বন্দর উপজেলায় ৩০, সিটি করপোরেশন এলাকায় ৯৩২, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৭১ ও সোনারগাঁও উপজেলায় ৫৩ জন। পুরো জেলায় ১৮৬৮ জন।