জেলার উলিপুরে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের একটি শাখাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উলিপুর উপজেলা প্রশাসন ও ভ’রুঙ্গামারী উপজেলা প্রশাসন যথাক্রমে উলিপুর বাজারস্থ মিউচ্যুঢাল ট্রাস্ট ব্যাক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ কলেজ মোড়স্থ ভূরুঙ্গামারী শাখায় উপস্থিত হয়ে, লকডাউন করার নির্দেশ দেন।
উল্লেখ্য, উলিপুরে ওই ব্যাংকের দুজন কর্মকর্তা ও ভ’রঙ্গামারীর একজন কর্মকর্তা করোনা পজেটিভ হন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, পজেটিভ ব্যক্তিদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। শুধু তাই নয়, তার সাথে থাকা কর্মকর্তাদের নমুনা সংগ্রহ করে, হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পর্যায়ক্রমে ব্যাংকের সকল স্টাফের নমুনা পরীক্ষা করা হবে।