টাঙ্গাইলের মির্জাপুরে দুই নার্সসহ নতুন করে আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় ৯৬ জন করোনায় আক্রান্ত হলেন।
নতুন আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্স ছাড়াও মির্জাপুর বাজারের এক ব্যবসায়ী (৬০), ভাতগ্রাম ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা এক নারী (৩০), আজগানা ইউনিয়নের একটি গ্রামের একজন (৭৫) ও গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানার শ্রমিক সিরাজগঞ্জ সদরের বাসিন্দা একজন (২৩) রয়েছেন।
গত ১১ জুন ঢাকার আইপিএইচে পাঠানো ১৬ জনের নমুনায় ফলে আজ ছয়জনের পজিটিভ বলে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তদের বাসা-বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে।
মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৯৬ জনের মধ্যে চারজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ২৯ জন। অন্যরা নিজের বাড়িতে এবং মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।