চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং এর আগে বুধবার রাতে দেড় ঘন্টার ব্যবধানে আরও দুইজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।
তিনি জানান, গত ১৫ জুন রাতে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন কোতোয়ালী থানাধীন দেওয়ান বাজার এলাকার এক বাসিন্দা। ওই রোগী চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭ টা ৪৫ মিনিটে মারা গেছেন। ওনার বয়স ৫০ বছর।
এর আগে, বুধবার রাত ১ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার ৭০ বছর বয়সী এক রোগী মারা যান। ওই বৃদ্ধ গত ১৩ জুন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ডা. আব্দুর রব আরও জানান, এরপর বুধবার রাত আড়াইটায় করোনার উপসর্গ থাকা আনোয়ারার এক বাসিন্দার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ বছর। তিনি করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে বুধবার জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিল।