সড়কে চাঁদাবাজির অভিযোগে মামলা গ্রেপ্তার ১০৯

সড়কে গাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগে ৫১টি মামলায় চলতি মাসে ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন। 

সোহেল রানা জানান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করতে চলতি মাসে উদ্যোগ গ্রহণ করেন। এ লক্ষ্যে পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সভায় আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো সড়কে চাঁদাবাজির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে অভিযান অব্যাহত রেখেছে।