করোনাভাইরাস শনাক্তে পিসিআর ল্যাব স্থাপন, হাসপাতালে আইসিইউ ইউনিট চালু ও চিকিৎসা নিশ্চিত করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সুশীল সমাজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
গতকাল বৃহস্পতিবার সকালে শহরের চৌরাস্তায় করোনা প্রতিরোধে ঠাকুরগাঁওবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।