কোটি টাকার সম্পত্তি লিখে নেওয়ার পরও খাবার চাওয়ায় বৃদ্ধ মাকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। দৈনিক দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের নির্দেশে গত বুধবার নির্যাতনের শিকার মা হোসনে আরা বেগম বাদী হয়ে ছেলে মোফাজ্জল হোসেন হলডেন ও তার স্ত্রীকে আসামি করে বন্দর থানায় মামলা করেন। পরে বৃহস্পতিবার ভোরে ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হলডেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হলডেন একই এলাকার প্রয়াত হাজি সোনা মিয়া মেম্বারের ছেলে।