নাটোরে এসিল্যান্ড ডাক্তারসহ ২০ জন আক্রান্ত

নাটোর সদর উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) আবু হাসান, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হাসানসহ এক দিনে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ১৩ জন আক্রান্তের রিপোর্ট আসে। আর বুধবার রাজশাহী থেকে ৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।

সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, ঢাকা থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী নাটোর শহরের হরিশপুর ও মোহনপুরের ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বাকি ১০ জন অন্য উপজেলার।