মুক্তিযোদ্ধা মো. কাছেদ আলী (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার ভোর পৌনে ৬টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের গ্রামের বাড়ি গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামে ও বর্তমান ঠিকানা বোয়ালমারী পৌরসদরের আধারকোঠায়।
তিনি অবসরপ্রাপ্ত পুলিশের উপপরির্দশক ছিলেন। ২০০৮ সালে তিনি চাকরি থেকে অবসরে যান।
তার ছেলে মো. মনিরুল ইসলাম টিটো একাত্তর টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি।
মৃত্যকালে তিনি দুই সন্তান ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে মৃত্যুবরণ করেন।
শনিবার বাদ জোহর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় বোয়ালমারী ছোলনা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুমের ছেলে মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে ফজরের নামাজে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হন কাছেদ আলী। এরপর অবস্থা ভালো হলেও শুক্রবার দিবাগত মধ্যেরাতে আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় ৯৯৯ লাইনে কল করে অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসকরা তাকে দ্রুত ফরিদপুর জেনারেল হাসপাতেল পাঠায়। ভোর রাত সাড়ে ৫টায় তাকে সেখানে এনে ভর্তি করা হয়। সেখানে ভোর পৌনে ৬টায় তিনি মারা যান।
এদিকে মুক্তিযোদ্ধা কাছেদ আলীর মৃত্যুতে ফরিদপুর-১ আসনের এমপি মনজুর হোসেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু, ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক জানিয়েছেন।