সাবেক আহ্বায়ক কামাল লোহানীর মৃত্যুতে বিএসপিএ’র শোক

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, প্রবীণ সাংবাদিক, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।

কামাল লোহানী ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) প্রতিষ্ঠাকালীন সদস্য। পরবর্তীকালে ১৯৭৫ সালে তিনি খণ্ডকালীন সময়ের জন্য বিএসপিএ’র আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

সম্প্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার আনুমানিক সকাল ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এক বিবৃতিতে কামাল লোহানীর মৃত্যুতে বিএসপিএ’র সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।